× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলিক অধিকারের দাবিতে কথা বলাই মুক্তিযুদ্ধের চেতনা : সেলিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৯:৪১ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২০:০৬ পিএম

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে কথা বলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। প্রবা ফটো

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে কথা বলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। প্রবা ফটো

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, খাদ্যসহ মানুষের মৌলিক অধিকারের দাবিতে কথা বলাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত চেতনা। মানুষের অন্নের স্বাধীনতা দাবি করাই ন্যায়সঙ্গত।

ঈদের আগে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শুক্রবার (৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ’যারা ফ্যাসিবাদী কায়দায় নিরন্ন মানুষের প্রতিবাদের কণ্ঠরোধ করার অপচেষ্টায় লিপ্ত, তারা স্বৈরাচারী শাসকের দোসর। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেই মানুষের ভাতের অধিকার আদায় করতে হবে।’ সিপিবির এই নেতা অবিলম্বে গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি জানান।

২০ রোজার মধ্যে পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও এপ্রিলের অর্ধেক মজুরিসহ সব বকেয়া পরিশোধের দাবিতে আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে দ্রুত গার্মেন্ট শ্রমিদের মজুরি বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়। 

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গার্মেন্ট টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহসভাপতি জলি তালুকদারসহ আরও অনেকে।

সমাবেশ থেকে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠন এবং নতুন মঞ্জুরি হার ঘোষণার আগ পর্যন্ত শ্রমিকদের মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী জাতীয় বাজেটে গার্মেন্ট শ্রমিকদের আবাসন, রেশনিং ও স্বাস্থ্য খাতে বরাদ্দের দাবি জানান বক্তারা।

সমাবেশে জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ বিরোধিতা করে বক্তারা বলেন, বিলটি শ্রমিকদের সাংবিধানিক অধিকার ও সর্বজনীন মানবাধিকার লঙ্ঘন করবে। সমাবেশে থেকে রানা প্লাজা শ্রমিক হত্যাকাণ্ডের বিচারের ইচ্ছাকৃত দীর্ঘসূত্রিতার প্রতিবাদ এবং ভবনমালিক সোহেল রানার জামিনে উদ্বেগ জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা