× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাক এলে সবাইকে রাজপথে নেমে আসতে হবে : আমান

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২০:০৯ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ২০:৩৮ পিএম

বুধবার বগুড়ায় ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগের পক্ষ থেকে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। প্রবা ফটো

বুধবার বগুড়ায় ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগের পক্ষ থেকে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। প্রবা ফটো

বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এজন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডাক এলে সকলকে রাজপথে নেমে আসতে হবে। ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন আর করতে দেওয়া হবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।’

বুধবার (৫ এপ্রিল) বগুড়ায় ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগের পক্ষ থেকে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে বিএনপি এবং ছাত্রদলের নেতারা সরকারবিরোধী আন্দোলনকে যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। বুলেট আসবে, লাঠি আসবে কিন্তু পিছু হটা যাবে না। সব দ্বন্দ্ব-বিভেদ এবং মান-অভিমান ভুলে যুদ্ধ চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, এই যুদ্ধে জয়ের কোনো বিকল্প নেই।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা এবং উপজেলা থেকে প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, রাকিবুল ইসলাম বকুল, সেলিমুজ্জামান সেলিম, ওবাইদুর রহমান চন্দন, সাইদ সোহরাব, ফজলুর রহমান খোকন, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা