× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঋণ পেতে ঘুষ দিতে হবে, জিএম কাদেরের আশঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২২:০৫ পিএম

মঙ্গলবার হোটেল ইম্পেরিয়ালে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিল। প্রবা ফটো

মঙ্গলবার হোটেল ইম্পেরিয়ালে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিল। প্রবা ফটো

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ আদায় বা ফের ব্যবসা শুরু করতে ঋণ নিতে গেলে তাদের বড় অঙ্কের টাকা ঘুষ দিতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, ‘যার ঋণ দরকার তিনি পাবেন না। অথবা ঋণ পেতে হলে অর্ধেক টাকা ঘুষ হিসেবে দিতে হবে। ভুক্তভোগীরা দুঃখ-কষ্টে যাদের পাশে পাওয়ার কথা তারাই লুটপাট করবে। সরকারি দল যারা করেন তারাই সাহায্য ও ঋণ পাবেন।’

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে হোটেল ইম্পেরিয়ালে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশঙ্কা করেন।

গত বছর সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডের পর ওই এলাকারই রি-রোলিং মিলে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা দেখেছে বাংলাদেশ। পরে ধানমন্ডির ল্যাবএইড ও সিদ্দিকবাজারে ভবনধসের ঘটনায় মৃত্যুর ঘটনায় হতচকিত হয় গোটা দেশ। এসব ঘটনার পর দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন জিএম কাদের।

তিনি বলেন, ‘এসব ঘটনায় সরকারের মাথাব্যথা আছে বলে মনে হয় না। তদন্ত কমিটি গঠন হয় কিন্তু তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী কারও শাস্তি হয়েছে বলে আমরা জানি না।’ 

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে জিএম কাদের বলেন, ’দরকার হলে বিনা সুদে অথবা স্বল্প সুদে তাদের ঋণ দিতে হবে।’

এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ’৩২ বছরেও আওয়ামী লীগ ও বিএনপি ঠিক করতে পারেনি কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে। আওয়ামী লীগ চায় কোন পদ্ধতিতে ক্ষমতায় থাকা যাবে। আর বিএনপি চায় তাদের নেতার মুক্তি আর কীভাবে ক্ষমতায় যাওয়া যাবে। দেশের মানুষের জন্য তাদের কোনো চিন্তা নেই।’

সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ’জাতীয় পার্টির বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে তাকে ক্ষমা করা হবে না।’

জাপা ঢাকা মহানগর দক্ষিণের এই ইফতার মাহফিলে দলের কেন্দ্রীয় নেতারা যোগ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা