× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ভোট চুরি করতে দেওয়া হবে না : আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ২২:০৯ পিএম

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আমীর খসরু মাহমুদ চৌধুরী । ছবি : সংগৃহীত

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আমীর খসরু মাহমুদ চৌধুরী । ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধান লঙ্ঘন করে সরকার ক্ষমতায় বসে আছে। ভোট চুরি করে তারা আবারও ক্ষমতায় যেতে চায়। তবে এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি। শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে এক দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। 

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত এই দোয়া ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এ. টি. এম. সামসু উদ্দীন খান। প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। দেশের মানুষ তাদের সঙ্গে নেই। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার একেএম আসাদুজ্জামান চুন্নু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা