× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬১ জেলায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৫০০

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ২০:২৬ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ২০:৪০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৫০০ জন। এ ছাড়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১০ প্রার্থী নৌকার মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন। 

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দলীয় মনোনয়নের বিষয়ে এ তথ্য জানানো হয়েছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা ডাকা হয়েছে। সেখানেই জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে জেলা পরিষদের নির্বাচনে গড়ে প্রতিটি জেলায় আওয়ামী লীগের আটজনের অধিক মনোনয়নপ্রত্যাশী ফরম তুলেছেন। জেলার পরিষদ ও সংসদীয় আসনের উপনির্বাচন উভয় ক্ষেত্রেই আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা। সে হিসাবে জেলা পরিষদ নির্বাচনে ১ কোটি ২৫ লাখ টাকা এবং গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আড়াই লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

এর আগে গত রবিবার সকাল ১০টায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। প্রথমে ১৪৭ জন প্রার্থী মনোনয়ন ফরম কেনেন। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা দেওয়ার কাজ চলে। এ সময় আগ্রহী প্রার্থীদের নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিতে দেখা গেছে তাদের। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পার্টি অফিস ও আশপাশের এলাকা।

প্রবা/রাই/এমআই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা