× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলের শ্রাবণকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫২ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:১১ পিএম

ছাত্রদলের শ্রাবণকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলকর্মী শ্রাবণকে দেখতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে দেখতে যান তিনি। এ সময় চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 

পরে মহাসচিব শ্রাবণের মায়ের সঙ্গেও কথা বলেন। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আল্লাহর ওপর ভরসা রাখুন। আমরা আপনার পাশে আছি। চিকিৎসকরা গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ নিচ্ছেন।’  

তিনি বলেন, ‘গণতন্ত্র ফিরে আনার এই সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত, তার এ কষ্ট বৃথা যাবে না। গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে ইনশাআল্লাহ।’ 

গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে গুলিতে আহত হন পাকুন্দিয়া ছাত্রদলের কর্মী শ্রাবণ। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আহত শ্রাবণের চিকিৎসার সার্বিক তদারকি করছেন। মহাসচিবের সঙ্গে আরও ছিলেন বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান। 


প্রবা/ ইউরি/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা