× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী সিটি করপোরেশন

তফসিলের আগেই নিজেকে প্রার্থী ঘোষণা দিলেন জাতীয় পার্টির একাংশের নেতা

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৮:০৮ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৯:১৮ পিএম

সংবাদ সম্মেলনে জাপার স্থানীয় নেতারা। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে জাপার স্থানীয় নেতারা। প্রবা ফটো

আগামী সেপ্টেম্বরের মধ্যে রাজশাহীসহ দেশের বড় পাঁচ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনও নির্বাচন কমিশন সেই দিন তারিখ না দিলেও মেয়র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টির একাংশের সাবেক নেতা শাহাবুদ্দিন বাচ্চু।

শনিবার (২৫ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা জাতীয় পার্টির ওই নেতা।

তিনি আমেরিকা প্রবাসী ও বেগম রওশন এরশাদের ব্যক্তিগত উপদেষ্টা। গত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।

এদিকে হঠাৎ করেই প্রার্থী ঘোষণা করায় এ নিয়ে রাজশাহীতে জাতীয় পার্টির রওশন এরশাদ ও জিএম কাদেরপন্থি নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি অবস্থান বিরাজ করছে। জিএম কাদেরের সমর্থকরা বাচ্চুর প্রার্থীতার বৈধতা নেই বলে দাবি করেন।

জিএম কাদেরের সমর্থকরা বলেন, ‘তিনি পদ হারিয়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে জাতীয় পার্টিতে সুবিধা করতে না পেরে বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে ২০২১ সালে নতুন দল গঠন করেন। তবে তা আলোর মুখ দেখেনি। দল থেকে বিচ্ছিন্ন হবার পর তিনি আবারও দলে ফিরে আসতে রওশনপন্থিদের সাথে যোগ দেন।

সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন বাচ্চুকে প্রার্থী ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সচিব ইকবাল হোসেন। 

তিনি বলেন, ‘জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখি দল। আগামী সিটি করপোরেশন নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করতে চায়। দলের হাইকমান্ড থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজশাহী মহানগর ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুকে নির্বাচন করতে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলন করে শাহাবুদ্দিন বাচ্চুকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা করা হলো।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরপন্থি অংশের ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বা কেন্দ্র সিটি নির্বাচন নিয়ে এখনো কোনো নির্দেশনা বা মনোনয়ন দেননি। দলের সঙ্গে কোনো আলোচনা না করেই সংবাদ সম্মেলন করেছেন বাচ্চু। জাতীয় পার্টির রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে বাচ্চুর কোনো সম্পর্ক নাই। তিনি এককভাবে এ সংবাদ সম্মেলন করেছেন। দলকে দ্বিধাবিভক্ত করতেই প্রার্থী হিসেবে তিনি নিজের নাম ঘোষণা করেছেন। তার কাছে দলীয় মনোনয়নের কোন কাগজ নেই। তাছাড়া তিনি একজন আমেরিকা প্রবাসী সিটিজেন।

তিনি বলেন, আগামী সিটি নির্বাচনে আমি নিজেই প্রার্থী হব। এ জন্য কেন্দ্রের সাথে কথা চলছে। তবে দল যাকে মনোনয়ন দেবে আমি বা আমরা তার হয়েই কাজ করব।

মেয়র প্রার্থী শাহাবুদ্দিন বাচ্চু বলেন, ‘হাইকমান্ডের নির্দেশে নির্বাচন করার বিষয়ে আমাকে জানানো হয়েছে। জাতীয় পার্টি নিজের ভাগ্যের পরিবর্তন না করে জনগণের উন্নয়নে কাজ করে। জাতীয় পার্টির নির্বাচিত হলে রাজশাহী সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানো হবে। সিটি কর্পোরেশনে দখলবাজি, দুর্নীতি হবে না। কর্মসংস্থান করা হবে। বেকার সমস্যা থাকবে না, কলকারখানা গড়ে তোলা হবে এ অঞ্চলে।'

সংবদ সম্মেলনে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির দুই সদস্য ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম পল্টু, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হোসেন, মিলন হোসেন, গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মিনারুল ইসলাম, মোহনপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বদিউজ্জামান, বাগমারা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হাসনাত, পুঠিয়া উপজেলার আহ্বায়ক মাসুদুজ্জামান, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রায়হান প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা