× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৮:৫৩ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৯:৪০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি দেশে এসেছেন। মঙ্গলবার (২১ মার্চ) মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। 

বিএনপির একটি সূত্র জানায়, তিনি প্রায় দেড় বছরেরও বেশি দিন পর দেশে এসে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় উঠেছেন। 

এর আগে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান। তার কিছুদিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন এবং মায়ের সঙ্গে অবস্থান করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বছরের ১৬ জানুয়ারি লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন শর্মিলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা