× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ লাখ কোটি টাকার ডলার পাচার করেছে আওয়ামী লীগ : আমীর খসরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৮:০০ পিএম

শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগ ১০ লাখ কোটি টাকার ডলার বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘১০ লাখ কোটি টাকার ডলার তারা বিদেশে পাচার করেছে। এখন ডলার সংকট। এখন ডলার পাচ্ছে কারা? আওয়ামী সিন্ডিকেটের ব্যবসায়ীরা। তারা সিন্ডিকেট করে খাদ্য আমদানি করে বেশি দামে বিক্রি করছে। আজ দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।’

শনিবার (১৮ মার্চ) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগ ঘরের মানুষদের কোনো টেন্ডার ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দিয়েছে। শর্তও দিয়েছে। শর্তে বলা হয়েছে, উৎপাদন না করলেও তাদের টাকা দেওয়া হবে। শুধু এই এক খাতেই ৯০ হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা। পরে যাতে মামলা না হয় সেজন্য আইনও করেছে। অর্থাৎ এরা দুর্নীতি করার জন্য আইন করেছে।’

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এই পরিস্থিতির মধ্যে চট্টগ্রামে গৃহকর বাড়ানো হচ্ছে। এর প্রতিবাদ করায় করদাতা সুরক্ষা পরিষদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। আমরা এর নিন্দা জানাই। যদি সিটি করপোরেশন গৃহকর বাড়ায়, প্রয়োজনবোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলনে নামবে।’

সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা