× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণকে সঙ্গে নিয়ে পদত্যাগে বাধ্য করা হবে : সমমনা জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৪:৫৩ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৫:১২ পিএম

জনগণকে সঙ্গে নিয়ে পদত্যাগে বাধ্য করা হবে : সমমনা জোট

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি মেনে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

১০ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপিসহ সমমনা দল ও জোটের আন্দোলন চলবে জানিয়ে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘সরকার আবারও ২০১৮ সালের মতো একটি প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে। সরকারকে বলব, ওই ধরনের নির্বাচন করার স্বপ্ন ভুলে যান। দলীয় সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না।

জনগণ এ ধরনের কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না। তাই সময় থাকতে জনদাবি মেনে নিয়ে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।’

গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দিতে হবে, আলেমওলামাদের মুক্তি দিতে হবে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

দেশে এখন ডিজিটাল কায়দায় একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করেন জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের মহাসচিব আবু সৈয়দ, যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, যুগ্ম মহাসচিব আবু মেহেদী প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তব্যে গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্টরা সব সময় অনন্তকাল ক্ষমতায় থাকতে চায়। কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। জনগণ রাজপথে নেমে এসেছে। যেকোনো মুহূর্তে এ সরকারের বিদায়ঘণ্টা বেজে যাবে। আর এদের পতনের মধ্য দিয়ে জনগণ একটি প্রতিহিংসামুক্ত বাংলাদেশ পাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা