প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৯:১১ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৯:৪৭ পিএম
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৩ মার্চ) এক ই-মেইল বার্তায় ভারতের প্রধানমন্ত্রী তাকে এ শুভেচ্ছা জানান। এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরও আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক—নরেন্দ্র মোদি।
১৯৩৯ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন অলি আহমদ। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। তার বাবার নাম আমানত ছাফা এবং মায়ের নাম বদরুননেছা।