× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ ছিল নাজমুল হুদার প্রাণ, স্মরণ সভায় স্ত্রী সিগমা হুদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ২৩:৫২ পিএম

ব্যারিস্টার নাজমুল হুদা। ছবি: সংগৃহীত

ব্যারিস্টার নাজমুল হুদা। ছবি: সংগৃহীত

ব্যারিস্টার নাজমুল হুদার নামে একটি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব করে স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা বলেছেন, নাজমুল হুদা চাইতেন একটি রিসার্চ সেন্টার হোক, যেখানে রাষ্ট্র নিয়ে চিন্তা হবে, অনেকে গবেষণা করবেন। নাজমুল হুদা স্মরণসভায় সিগমা হুদা বলেন, ‘নাজমুল হুদা দেশের বাইরে যেতে কোনোভবেই রাজি ছিলেন না। বাংলাদেশ ছিল নাজমুল হুদার প্রাণ।’

রবিবার (১২ মার্চ )  জাতীয় প্রেসক্লাবে এই স্মরণসভা হয়। সিগমা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘২০০৭ সালে আমি একেবারে মনস্থির করে ফেলেছি, আর দেশে থাকবোই না। কিন্তু নাজমুল হুদা আমাকে কোনোভাবেই যেতে দেবে না। তার নিজের দেশ সম্পর্কে ছিল অগাধ প্রেম। বিশেষ করে দোহার-নবাবগঞ্জ এবং জয়পাড়ার প্রতি টান।’ দেশ স্বাধীন হওয়ার পরও অনেক জায়গায় স্কলারশিপ পেয়েছেন জানিয়ে সিগমা বলেন, কিন্তু নাজমুল হুদা যেতে রাজি হননি। নাজমুল হুদা গবেষণাকে বিশেষ গুরুত্ব দিতেন জানিয়ে সিগমা বলেন, ‘এখানে একটা রিসার্চ সেন্টার করতে পারলে নাজমুল হুদার শেষ ইচ্ছেটা অন্তত পূরণ হবে।’

স্মরণসভা ও দোয়ামাহফিলে বক্তব্য রাখেন নাজমুল হুদার বড় মেয়ে অন্তরা সেলিমা হুদা। তিনি বলেন, ‘আমার আব্বা কয়েকদিন আগেই আমাদের মধ্য থেকে চলে গেছেন। একজন সন্তানের জন্য এর চেয়ে বেশি কষ্টের কিছু হতে পারে না যে সে তার বাবার জন্য স্মৃতিচারণ করেছ। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন।’ অনুষ্ঠানে তমৈুর আলম খন্দকার, অ্যাডভোকেট মনির হোসেন রানা, রমিজউদ্দিন আহমেদ, সাইদুর রহমান, আব্দুর রহমান, হাসান মতিউর রহমান, অ্যাডভোকেট আব্দুর রশীদ, অ্যাডভোকেট ফজলুল হক, আতিকুর রহমান সোহেল, শামীম আহসান, আক্কাস আলী খান, ওয়াহিদুর রহমান বাণী প্রমুখ।

বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য ও একসময়ের তথ্যমন্ত্রী নাজমুল হুদা গত ১৯ ফেব্রুয়ারি মারা যান। কিন্তু দল থেকে ছিটকে পড়ে তিনি ‘তৃণমূল বিএনপি’ নামে দল গঠন করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছাকাছিও আসেন তিনি। কয়েক বছরের আইনি লড়াই শেষে গত ১৬ ফেব্রুয়ারি তার দল নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা