× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ

সিলেট অফিস

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১০:২৩ এএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১২:২৫ পিএম

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানান বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানান বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

সাত বছরের বেশি সময় পর সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে শুক্রবার (১০ মার্চ)। নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এ ছাড়া ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হওয়ার কথা রয়েছে। সরাসরি ভোটে কাউন্সিলররা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। এসব পদে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, নগরীর ২৭টি ওয়ার্ড বিএনপির কমিটির ৭১ জন করে মোট ১ হাজার ৯৭১ জন কাউন্সিলর বেছে নেবেন মহানগরের শীর্ষ তিন নেতা। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এরপর গণনা শেষে কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন ফল ঘোষণা করবে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগরের সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে লড়ছেন যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, সাবেক সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ ও ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ।

বৃহস্পতিবার নগরীর মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে দ্বিবার্ষিক সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন করে মহানগর বিএনপি। এতে লিখিত বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

২০১৬ সালের ৭ জানুয়ারি মহানগর বিএনপির সর্বশেষ কাউন্সিলে নাসিম হোসাইন সভাপতি, বদরুজ্জামান সেলিম সাধারণ সম্পাদক ও মিফতাহ সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর আব্দুল কাইয়ুম জালালী পংকিকে আহ্বায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। গত ৭ ফেব্রুয়ারি মহানগর বিএনপির সভায় ৪ মার্চ সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। পরে বদলে ১০ মার্চ নির্ধারণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা