× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মহানগর বিএনপির নিষ্ক্রিয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ০৯:০২ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৩:০০ পিএম

ঢাকা মহানগর বিএনপির নিষ্ক্রিয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

দলীয় কর্মসূচিতে গড়হাজির থাকায় এবার নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এর অংশ হিসেবে বুধবার মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি কেএম শামসুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জিয়াউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হক এ সিদ্ধান্ত নেন। এতে বলা হয়, কেএম শামসুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিতিসহ সাংগঠনিক নির্দেশনা অমান্যের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলটির নেতা-কর্মীরা জানান, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন দলের হাইকমান্ড। যার কারণে দলের ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কারণ ছাড়া ধারাবাহিকভাবে কর্মসূচিতে উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে দলটির। কেএম শামসুর রহমান বিগত কয়েকটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা