× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির আন্দোলনে জনগণের সাড়া নেই : কাদের

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:১২ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ২২:২৯ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপির আন্দোলনে জনগণের সাড়া দেখছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকার হটাবেন? দেখি না জনগণ সাড়া দেয় কি না। এখনও কোথাও জনগণ সাড়া দেয়নি।’

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন মানে হচ্ছে নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোড়াছুড়ি। আপনাদের বিক্ষোভ মানেই পুলিশের ওপর হামলা। তো পুলিশ আত্মরক্ষা করবে না?’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের হাতে রক্তের অনেক দাগ। আমরা আপনাদের কাউকে হত্যা করিনি। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আমরা বিশ্বাস করি না।’

বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, ‘কারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের মাধ্যমে অব্যাহতি দিল, পুরস্কৃত করল, সে প্রশ্নের জবাব মির্জা ফখরুলরা আজও দেননি, দেবেনও না।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে জিয়ার মরদেহ ঢাকায় আনা হয়েছে কিন্তু সেই লাশ কেউ দেখেনি। মির্জা ফখরুল সাহেব লাশের একটা ছবি দেখাতে পারবেন? পারবেন না।’

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরকার রেফাত সঞ্জয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল-আমিন রহমানসহ আরও অনেকে।

প্রবা/ইউরি/এমআই

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা