প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৯:০৪ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৯:৩৯ পিএম
যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে আটক করার অভিযোগ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৮ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমাদের নেতা এ্যানী (দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী) জানিয়েছেন, যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।’
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়েছে, মুন্নাকে মালিবাগ থেকে শাহজাহানপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু জানিয়েছেন, বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বিএনপির কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।