× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহমদিয়াদের বাড়ি-ঘরে হামলা : বুধবার পঞ্চগড় যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ২২:১৫ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৩ ২২:১৬ পিএম

ঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় গত শুক্রবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : সংগৃহীত

ঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় গত শুক্রবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : সংগৃহীত

আহমদিয়া সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা-ভাংচুরের ঘটনা তদন্ত করতে বুধবার (৮ মার্চ) পঞ্চগড়ে বিএনপির একটি প্রতিনিধিদল। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল  বুধবার সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে প্রতিনিধিদলের সদস্যরা পঞ্চগড় যাবেন।  

প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দলটির ভাইস চেয়ারম্যান  মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সদস্য হিসাবে আছেন অ্যাডভোকেট ]জয়নাল আবেদীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দিনাজপুর জেলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম। 

সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

 গত শুক্রবার পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ, হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন পুলিশ-সাংবাদিকসহ শতাধিক মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা