প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৭:৪৪ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৭:৫৭ পিএম
যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব। সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের
সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নিরবকে আটকের অভিযোগ উঠেছে। দলটি বলছে,
শনিবার (৪ মার্চ) বেলা ৩টার দিকে নীরবকে তেজগাঁও এলাকা থেকে আটক করা হয়।
যুবদলের সাধারণ সম্পাদক
মোনায়েম মুন্না বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে সাইফুল আলম নীরবকে তুলে নিয়ে
যায় পুলিশ।’
বিএনপির নেতাকর্মীরা
জানান, দলের ঘোষিত পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় নীরবকে আটক করা হয়। বেলা সোয়া
৩টায় তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেয় পুলিশ। এদিকে নীরবকে গ্রেপ্তারের প্রতিবাদে
তেজগাঁও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল
বের করেন।
নীরবকে আটকের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই।’