প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১৮ এএম
মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৬৯ সালের এই দিনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে সংগঠনটি। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার বিকাল ৩টায় ধানমন্ডি বত্রিশের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে সংগঠনটি। এতে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় সভাপতিত্ব করবেন সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী এবং সংগঠনের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি।