× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৯ পিএম

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

সরকারের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে আন্দোলনে ১৭ জন নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমাদের রিজভী, সপুসহ অসংখ্য নেতাকর্মী কারাগারে।’

তিনি আরও বলেন, ‘আজকে বেরিয়ে আসতে হবে। কোথায় আজকে সেই যুবক, সেই তরুণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

এই মুহূর্তে সবাই ক্ষমতাসীন সরকারের পরিবর্তন চায় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘সবাইকে এগিয়ে আসতে হবে। ২৫ ফেব্রুয়ারি মতো ঘটনা আর যাতে না হয়। এজন্য গণবিপ্লবের মধ্য দিয়ে এই সরকার বিদায় করতে হবে।’

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, বিএনপি নেতা রফিকুল আলম মজনু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা