প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৪ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৩ পিএম
ডা. পারভেজ রেজা কাকন। ছবি: সংগৃহীত
বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
পদে ডা. পারভেজ রেজা কাকনকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে
দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে পারভেজ রেজা কাকনকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।