প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৪ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১২ পিএম
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেডআরএফ‘র সহায়তা। প্রবা ফটো
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে গিয়ে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ সহায়তা হস্তান্তর করে জেডআরএফের কর্মকর্তারা।
এ সময় জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান এক চিঠিতে তুরস্কে ভূমিকম্পে নিহতদের জন্য শোকপ্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা ও সমবেদনা জানান।
জেডআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দা তাজনীন ওয়ারেস সিমকী, অধ্যাপক ড. আবদুল করিম, প্রকৌশলী মাহবুব আলম ত্রাণসামগ্রী পৌঁছে দেন। ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের একজন কর্মকর্তা এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন।