× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে হারার ভয়ে বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৪ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৯ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আওয়ামী লীগও চায় একটি ভালো, ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন। তবে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে।

তিনি বলেন, বিএনপি ২০১৩-১৪ সালের মতো আবারও আগুনসন্ত্রাসের ওপর ভর করে সরকার উৎখাত ও দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সংলাপে বিশ্বাস করে না। রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সংলাপে তারা যায়নি।

‘যে দল রাষ্ট্রপতির আহ্বান প্রত্যাখ্যান করে, নির্বাচন কমিশনের ডায়ালগ প্রত্যাখ্যান করে তারা গণতন্ত্র চায় না’ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মনের দিক থেকে নির্বাচনে অংশ নিতে চায় না। কারণ তারা জানে আগামী নির্বাচনেও জনগণের ভোটে ক্ষমতায় আসবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। আমাদের কাছে তথ্য আছে বিএনপি ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো আগুনসন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে স্থিতিশীল দেশকে আন্দোলনের নামে অস্থিতিশীল করতে চায় বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কারও নির্দেশনা শোনে না, সংবিধানের নির্দেশনা অনুযায়ী চলে।

তিনি বলেন, বিএনপি দূতাবাসে চুপিচুপি আসে, কাউকে জানায় না। আওয়ামী লীগ আমন্ত্রণ পেয়ে এসেছে। সবাইকে জানিয়েই এসেছে। নির্বাচন, দেশের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানান সেতুমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা