× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় বিএনপির পদযাত্রা শুক্রবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিদ্যুৎ-গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে ঢাকায় বিএনপি'র পদযাত্রা আগামীকাল শুক্রবার। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র উদ্যোগে পৃথকভাবে দুপুর আড়াইটায় পদযাত্রায় অংশগ্রহণ করবেন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিএনপির ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন উত্তরায় জসিম উদ্দিন রোড মোড় থেকে রাজলক্ষী আমির কমপ্লেক্স হয়ে- রবিন্দ্র স্বরণী- কাবাব ফ্যাক্টরি মোড়- গাউসুল আযম এভিনিউ- শাহ মকদুম এভিনিউ- ময়লার মোড় হয়ে জমজম টাওয়ার- মাসকাট প্লাজা হয়ে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হবে ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা কর্মসূচি।

এছাড়া গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে টিকাটুলি-রাজধানী মার্কেট (র‍্যাব-৩ অফিসের সামনে দিয়ে) স্বামীবাগ-দয়াগঞ্জ-বানিয়া নগর-মোড় সাদেক হোসেন খোকা মাঠের পাশ দিয়ে ধোলাইখাল- রায়সাহেব বাজার চৌরাস্তা-তাঁতীবাজার মোড় হয়ে নয়াবাজার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

দুই মহানগর বিএনপি'র পদযাত্রায় শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করবেন বিএনপি'র শীর্ষ নেতারা। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও নির্বাহী কমিটির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা