× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব ইউনিয়নে বিএনপির পদযাত্রা ১১ ফেব্রুয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪২ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৪ পিএম

বিএনপির যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপির যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপি ও তার মিত্রদলগুলো এবার দেশের ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দিয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশের ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিত্র জোট ও দলগুলোও তাদের সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করেছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কর্মসূচি পালন করে আসছে তারা। এটি হবে চলমান যুগপৎ আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ইউনিয়ন পর্যায় থেকে আবার যাত্রা শুরু করব। এর পর ধীরে ধীরে উপজেলা, জেলা ও মহানগরে পদযাত্রা করে ক্ষমতার মসনদ দখল করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

ঢাকা মহানগর বিএনপির দুই কমিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম।

বক্তব্য দেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আমানউল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, ড. আসাদুজ্জামান রিপন, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, বেনজির আহমেদ টিটো, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, তাবিথ আউয়াল, হাসান উদ্দিন সরকার ও মেয়র মজিবুর রহমান প্রমুখ। 

সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা