× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার অপসারণ অনিবার্য হয়ে পড়েছে : ১২-দলীয় জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৮ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৭ পিএম

বিজয়নগর পানির ট্যাংকসংলগ্ন রাস্তায় ১২-দলীয় জোটের উদ্যোগে সমাবেশ। প্রবা ফটো

বিজয়নগর পানির ট্যাংকসংলগ্ন রাস্তায় ১২-দলীয় জোটের উদ্যোগে সমাবেশ। প্রবা ফটো

সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অপসারণ করা অনিবার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ১২-দলীয় নেতারা। তারা বলেছেন, অবৈধ এ সরকারকে বিদায় করা এখন জনগণের রাজনৈতিক কর্তব্য।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকসংলগ্ন রাস্তায় ১২-দলীয় জোটের উদ্যোগে ঢাকা বিভাগের সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ১০ দফা দাবি আদায়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই ইস্যুতে রংপুর ও সিলেট বিভাগেও সমাবেশ করেছে ১২-দলীয় জোট।

এদিকে সমাবেশ থেকে ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল গনি, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান ক্বারি মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেমসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।

সমাবেশে বক্তারা বিরোধী দলগুলোর চলমান শান্তিপূর্ণ যুগপৎ কর্মসূচি সরকার অব্যাহত উস্কানি দিয়ে সহিংসতার পথে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। তারা সরকারের যাবতীয় উস্কানি, হামলা ও দমন-পীড়ন মোকাবিলা করে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে যুগপৎ ধারায় আরও বেগবান করার জন্য সব বিরোধী দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নেতারা বলেন, স্বাধীন দেশে আজ ভিন্নমত দমনে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকারের কুৎসিত ক্ষমতালিপ্সা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র আজ দেউলিয়া। দেশ ও জনগণের স্বার্থেই এ অবৈধ সরকারের পতন আবশ্যক হয়ে পড়েছে।

এ সময় নেতারা আরও বলেন, ষড়যন্ত্র নয়, ভোটারবিহীন অনির্বাচিত এবং অসাংবিধানিক এ সরকারের পতন ঘটবে গণঅভ্যুত্থানের মাধ্যমে; জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।

জোট নেতারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হা-হুতাশ করছে। সামনে রমজান মাস, এখনই দ্রব্যমূল্য নিয়ে তারা আতঙ্কে। বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়াচ্ছে প্রতারণা করে। জনগণের কাছ থেকে সব টাকা লুটপাট করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা