× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপি-জামায়াতের নেই : পরশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৮ পিএম

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সংগৃহীত ছবি

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সংগৃহীত ছবি

সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপি-জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও তান্ডবের’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি-জামায়াতের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য রাজপথে যুবসমাজ ঐক্যবদ্ধ। তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অতন্দ্র প্রহরীর মতো রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করার ক্ষমতা রাখে।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি জামায়াত অপশক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা