× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাট জেলা যুবলীগের কমিটি ঘোষণা

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ২৩:১০ পিএম

সরদার নাসির উদ্দীন ও মীর জায়েসী আশরাফী জেমস। প্রবা ফটো

সরদার নাসির উদ্দীন ও মীর জায়েসী আশরাফী জেমস। প্রবা ফটো

বাগেরহাট জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) রাতে জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সরদার নাসির উদ্দীনকে সভাপতি ও মীর জায়েসী আশরাফী জেমসকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ১৬ বছর পর পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক পেল বাগেরহাট জেলা যুবলীগ।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

নতুন কমিটি ২০২৪ সালের জাতীয় নির্বাচন ও বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন বলে জানান নেতাকর্মীরা।

নব-নির্বাচিত সভাপতি নাসির বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, জেমস বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে ২০০৬ সালে বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন খান মুজিবুর রহমানকে সভাপতি ও শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ২০১২ সালে এই কমিটি ভেঙ্গে দেওয়া হয়। এর চার বছর পরে সরদার নাসির উদ্দিনকে আহ্বায়ক করে ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা