× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগই গণতন্ত্র হত্যা করে: মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:০৭ পিএম

‘রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. আবদুল মঈন খান। প্রবা ফটো

‘রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. আবদুল মঈন খান। প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ বলে বিএনপির জন্ম ক্যান্টমেন্টে। বিএনপির জন্ম ক্যান্টমেন্টে হয়নি, জনগণের মাঝে জন্ম নিয়েছে। ধরে নিলাম, তাদের কথা সত্য। আওয়ামী লীগের জন্মতো ক্যান্টমেন্টে নয়। তারা কেনো গণতন্ত্র হত্যা করে?’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া প্রজন্মদল আয়োজিত ‘রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, ‘কোনো সৈনিক বা সেনাশাসক তো গণতন্ত্র হত্যা করেননি। এই আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক দল বলে জাহির করার চেষ্টা করলেও এরা ক্ষমতায় এসেই গণতন্ত্রকে হত্যা করে।’

তিনি বলেন, ২৫ মার্চ আওয়ামী লীগের কি ভূমিকা ছিল। তাদের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, পালিয়ে গিয়েছিল। সেদিন যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে দেশে মুক্তিযুদ্ধ হতো না, হতো গৃহযুদ্ধ। জিয়া জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে যাননি। সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। 

বিএনপির এই নেতা বলেন, দেশে রাজনীতির রেশ বলতে কিছু নেই। ৭২ থেকে ৭৫ সালে লিখিত বাকশাল ছিল এখন অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে। আওয়ামী লীগ যা হুকুম করে তা জনগণকে মানতে বাধ্য করে। ক্ষমতাসীনদের অস্বাভাবিক রাজনীতি বন্ধ করতে হবে। মানুষকে চিন্তার স্বাধীনতা দিতে হবে। 

তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়। কিন্তু বিএনপিতো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে না। যারা রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে, রাষ্ট্রের অর্থ লুটপাট করছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে বিএনপি তাদের বিরুদ্ধে কথা বলে। আর এ অন্যায় অবিচারের বিরুদ্ধে কথার অপরাধেই আমাদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা ৩৫ লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরতক উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ। 

আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশের মানুষ অসহায় অবস্থায় আছে। দিনমজুর, শ্রমিক এবং কর্মী থেকে নেতা সবাই আজ উদ্বিগ্ন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় জাতি অস্থিরতায় থাকে। 

তিনি বলেন, যে গণতন্ত্র ও স্বাধীকারের জন্য আমরা রক্ত দিয়েছি, আওয়ামী লীগ সে রক্তের সাথে বেঈমানি করেছে। স্বাধীনতার পর এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেই গণতন্ত্রকে বস্তাবন্দি করে একনায়কতন্ত্র কায়েম করেছিল। 

বরতক উল্লাহ বুলু তার বক্তব্যে বলেন, সংসদ আজ আওয়ামী ক্লাবে পরিণত হয়েছে। এমপিরা দেশ ও জনগণের স্বার্থে কথা বলছে না, শুধু শেখ হাসিনার বন্দনা। 

’৭২ থেকে ৭৫-এর মতো দেশ এখন এক ব্যক্তির শাসন ও নির্দেশে চলছে। ইউএনও, এসপি ও সরকারি সকল কর্মকর্তার নিয়োগ, বদলি সব এক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে’ বলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা