× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ২১:০৭ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১২:৫৫ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় সোমবার বিকালে চিকিৎসা নিতে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল যান। ছবি : বাবুল তালুকদার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় সোমবার বিকালে চিকিৎসা নিতে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল যান। ছবি : বাবুল তালুকদার

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন তিনি। খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রফিক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সোমবার ইকো, ইসিজি, এনজিওগ্রাম ও এক্সে-রে- এ চারটি টেস্ট করা হয়েছে। পরে এ টেস্টের রিপোর্ট পাওয়া যাবে এবং সে অনুযায়ী চিকিৎসকরা ব্যবস্থা নেবেন।

এর আগে বিকালে বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৪টার কিছুক্ষণ আগে তিনি তার গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং হাসপাতালে পৌঁছান ৫টার দিকে।

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পর সেখানে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, অসুস্থ হয়ে টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৪ জুন বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১০ জুন গভীর রাতে হৃরোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে এনজিওগ্রাম করে তার হৃদ্যযন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকরা তখন তার হৃদ্যযন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।

গত বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর জুন পর্যন্ত খালেদা জিয়াকে পাঁচ দফা বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হয়। এর আগে ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

প্রবা/রাই/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা