প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৩:৪০ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১৩:৪৮ পিএম
প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতারা। প্রবা ফটো
আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। একই সঙ্গে মেগা প্রকল্পের নামে দলের লোকদের পকেট ভর্তি করছে। বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে টাকা লুট করছে এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করে নাগরিক অধিকার হরণ করেছে।
শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এসব অভিযোগ করেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতারা।
কলঙ্কিত নির্বাচনের পুনরাবৃত্তি বন্ধ, গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন নির্বাচনী সরকার প্রতিষ্ঠা, লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পরিহার ও নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আড়ি পাতা বন্ধের দাবিতে দলটি এ কর্মসূচি পালন করে।
এতে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক কলিম শিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুসহ অন্য নেতারা।