প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:০৮ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের আত্মার শান্তি কামনা করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দলটির মহাসচিবের এই শোকজ্ঞাপনের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
উল্লেখ্য, রবিবার সকালে নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক।