× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি চোরাই পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ২১:৪৫ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভেতরে ভেতরে প্রস্তুতি নিলেও নির্বাচনে জেতার আশা করতে পারছে না। তাই ষড়যন্ত্রের মাধ্যমে চোরাই পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে।

তিনি বলেন, ‘একটি ওয়ান ইলেভেন হয়েছে, আরেকটি ওয়ান ইলেভেন করে বেনিফিসিয়ারি হতে চায় বিএনপি। সেই লক্ষ্যে তারা অশুভ খেলায় মেতে উঠেছে।’

শনিবার (১৪ জানুয়ারি) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির সোমবারের কর্মসূচির দিন আওয়ামী লীগের করণীয় নির্ধারণ করতে এ সভা ডাকা হয়।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে, শেখ হাসিনার উন্নয়নে দেশের মানুষ খুশি। বিএনপির প্রতি জনগণের কোনো আস্থা নেই। আগামী নির্বাচনেও তাদের জেতারা সম্ভাবনা নেই। তাই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ট করতে চায়। তাদের উদ্দেশ্য ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে হটাবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এর মধ্য দিয়ে তারা সরকার পতনের ক্ষেত্র প্রস্তুত করবে।’ 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশের আলোকে আমরা নিজেদের প্রস্তুত রাখব। আমরা ক্ষমতায় রয়েছি তাই দেশের জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দেখতে হবে। আন্দোলনের নামে ভাংচুর, অগ্নি-সংযোগ করে তারা জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা করবে- এই অবস্থায় আমরা চুপ থাকতে পারি না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘আন্দোলনের নামে সহিংসতা হলে অবশ্যই সতর্ক থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। সেজন্যই আমরা আজকে এই সভা ডেকেছি। তারা যত কথাই বলুক আমরা আমাদের অবস্থানে সতর্ক আছি। দলের নেতাকর্মীদের নিয়ে ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আমাদের নেত্রী সভা করেছেন। সভা শেষে এখানে যৌথসভায় এসেছি। আমরা আরও সতর্ক থাকবো, আমাদের নেতাকর্মীদের আরও সুদৃঢ় করতে হবে। আরও শক্ত অবস্থানে থাকতে হবে। নাশকতা করে দেশে অস্থিতিশীল পরাস্থিতি সৃষ্টির পায়তারা করতে চাইলে প্রতিরোধ করা হবে, প্রতিহত করা হবে।’

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, আফজাল হোসেন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের শীর্ষ নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা