× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না : আবদুর রহমান

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১৮:৩৮ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২২ ১৮:৪২ পিএম

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না : আবদুর রহমান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আমাদের দলের কেউ না। এ ছাড়া শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখতে ভারতের প্রতি অনুরোধ করার যে কথা তিনি বলেছেন সেই বক্তব্যের দায় আওয়ামী লীগ নেবে না।

শনিবার (২০ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন আবদুর রহমান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে আজ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।

ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য বলেন, ভারত নিয়ে আব্দুল মোমেনের বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।

গতকাল পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে কথা বলতে গিয়ে দলটির সাধারণ সম্পদক বলেছিলেন, যিনি (পররাষ্ট্রমন্ত্রী) এ কথা বলেছেন, এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারেরও বক্তব্য নয়, দলেরও নয়।

প্রবা/আরএম/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা