× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়ি পাতার উদ্যোগ সাইবার অপরাধের শামিল : সাইফুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৮:৪৭ পিএম

সাইফুল হক। ফাইল ফটো

সাইফুল হক। ফাইল ফটো

আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর ঘোষণা রাষ্ট্রীয় উদ্যোগে সাইবার অপরাধের শামিল বলে আখ্যায়িত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, ‘নিরাপত্তার অজুহাতে সভ্য কোনো গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে না।’

শুক্রবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে সাইফুল হক এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিদ্যমান বাস্তবতায় সরকারের এই উদ্যোগ সরকারের রাজনৈতিক বিরোধীদের নিয়ন্ত্রণ ও দমনেই ব্যবহৃত হবে।’ 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আধুনিক কোনো গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রকে যথেচ্ছভাবে তার নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনকে আইনানুগ করার অনুমতি দিতে পারে না।’

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘বিপুল অর্থব্যয় করে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে সরকার বহু আগে থেকে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আইনবহির্ভূতভাবে আড়ি পেতে আসছে। সেটিই তারা এখন আইনি কাঠামোয় নিয়ে আসতে উদ্যোগী হয়েছে।’

সরকারের বিরোধিতা ও রাষ্ট্রবিরোধিতা এক নয় উল্লেখ করে সাইফুল হক বলেন, ‘বস্তুত সরকার-বিরোধিতাকে রাষ্ট্রবিরোধিতা আখ্যায়িত করে সরকার এখন বিরোধী মত, চিন্তা ও তৎপরতাকে দমন করতে চায়। তাই তারা যেকোনো জায়গায় যেকোনো ব্যক্তির ফোনে আড়ি পাতাকে বিধিসম্মত করতে চায়। সরকারের এই নিবর্তনমূলক তৎপরতা দেশের জনগণের সংবিধানস্বীকৃত মৌলিক গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার পরিপন্থি।’

সরকারকে অগণতান্ত্রিক তৎপরতা থেকে সরে আসতে অনুরোধ জানিয়েছেন সাইফুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা