× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদীদের ফেরার পাঁয়তারা চলছে: শফিকুর রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মিনিট আগে

ফ্যাসিবাদীদের ফেরার পাঁয়তারা চলছে: শফিকুর রহমান

গণভোটের ফলাফল অস্বীকার ও ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণে দেশে আবারও তাদের ফিরে আসার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ২০২৪ সালে রক্ত দেওয়া যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে ফিরে আসতে দেবে না।

ঢাকার মিন্টো রোডে শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন।


ডা. শফিকুর রহমান বলেন, “গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, আর সংসদ নির্বাচন হয়েছিল রাষ্ট্র পরিচালনার জন্য। একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোট অস্বীকার করেছে। সেখান থেকেই সংকট তৈরি হয়েছে। তবে ২০২৪ সালে রক্ত দেওয়া যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে ফিরে আসতে দেবে না।”

দেশের তরুণসমাজকে নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, “চার কোটি যুবককে নিয়ে তার স্বপ্ন। তরুণরাই নেতৃত্বের আসনে বসে দেশ পরিচালনা করবে।” এ সময় শিক্ষার্থীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

৫ আগস্টের পর দেশে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি বেড়েছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান।

তার দাবি, ফ্যাসিবাদীদের কেউ কেউ অর্থ, স্বার্থ ও ভোটের বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি শহিদ ও আহতদের সঙ্গে প্রতারণা।

নির্বাচিত ছাত্রসংসদ প্রতিনিধিদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছেন। গণরুম-গেস্টরুম সংস্কৃতি ভেঙে ইতিবাচক পরিবর্তন এনেছেন।

অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের প্রতিনিধিরা বক্তব্য দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা