মো. মিজানুর রহমান মিজান।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মো. মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি, বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বগুড়া জেলা বিএনপির এই নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।