× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন: পাটওয়ারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪৩ মিনিট আগে

আপডেট : ৩৭ মিনিট আগে

অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন: পাটওয়ারী

‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’-এমন মন্তব্য তুলে ধরে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সীমান্তে ভারতের আধিপত্যবাদী অবস্থানের অবসান ঘটাতে হবে।

সোমবার বিকালে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় চার দফা দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণহত্যা ও ওসমান হাদির হত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এসব দাবি বাদ দিয়ে কোনো সংলাপ বা সমঝোতা হতে পারে না।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আলোচনায় অংশ নেওয়ার অর্থ অতীতের অপরাধের হিসাব ভুলে যাওয়া নয়। গত আট মাসে নির্যাতন, হামলা ও প্রাণহানির শিকার ব্যক্তিদের বিষয়েও অবস্থান পরিবর্তন হবে না। আলোচনা চলবে, তবে আলোচনার জন্য নির্ধারিত ভিত্তিগুলো বাস্তবায়ন করতে হবে।”

তারেক রহমানের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, “আকাশকুসুম কল্পনা করে লাভ নেই। জুলাইয়ের গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন এবং গণহত্যার বিচার করতে হবে।” বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা।

তার অভিযোগ, হত্যাকাণ্ডের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে অনিয়ম হচ্ছে। হত্যায় জড়িত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ তুলে তিনি বলেন, “কোনো সংলাপের কারণে শহিদদের রক্তের ইতিহাস ভুলে যাওয়া হবে না।”

চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

সমাবেশ শেষে নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোতোয়ালি মোড় ও লালদীঘির মোড় প্রদক্ষিণ করে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে- আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা