বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
কামাল হোসেন। ছবি: সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উপজেলার দেহেরগতি ইউনিয়নে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেপ্তার করে। বরিশাল বিমানবন্দর থানায় দায়ের করা নাশকতার অভিযোগসংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গত ১৯ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
এ ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।