× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটালীপাড়ায় জামায়াতের ইউনিয়ন সভাপতির পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৫ মিনিট আগে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ।

শুক্রবার সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে তিনি দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পদত্যাগের কথা জানান।

তিনি বলেন, বিষয়টি এলাকার সাধারণ মানুষকে জানানো হয়নি। তাই গণমাধ্যমের মাধ্যমে সবাইকে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। আজ থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন।

পদত্যাগের কারণ সম্পর্কে আবুল কালাম শেখ বলেন, তার ওপর কোনো চাপ নেই, ভয়ভীতিও নেই। সম্পূর্ণ নিজ সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করেছেন। সভাপতির দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা