× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে সব দলকে বসার আহ্বান চরমোনাই পীরের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন তিনি।

চরমোনাই পীর বলেন, “আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু আজকে আওয়ামী লীগের আচরণের মাধ্যমে এটাতে দেশ-মানুষের কল্যাণের রাজনীতি বুঝা যাচ্ছে না। এসব জ্বালাও পোড়াও- দেশকে ধ্বংস করার একটি প্রক্রিয়া। আসুন আমরা সবাই বিএনপি,আওয়ামী লীগসহ যতো রাজনৈতিক দল আছে সবাই একসাথে বসি। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের ভালো মন্দের সাথে আমরা জড়িত। আমরা চাই এদেশটা সুন্দর দেশ হবে, সবাই একসাথে কাজ করব এবং সকল ব্যক্তি স্বার্থ পরিহার করব।”

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, “আপনারা এদেশের সন্তান। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের নামে দেশে যে ধরনের আচরণ করছেন- ভাঙচুর, জ্বালাও পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদকে নষ্ট করা ও থানাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটি কোন ধরনের রাজনীতি?”

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা একটি বৈষম্যহীন ও সোনালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জীবন দিয়েছিল উল্লেখ করে চরমোনাই পীর বলেন, “সে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দুঃখের সাথে বলতে হয় আমরা ভুল করেছি। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম পুরোনোরাই নতুন ভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।”

ক্ষমতাসীন বিএনপিকে উদ্দেশ্যে করে চরমোনাই পীর বলেন, “আপনারা ক্ষমতায় আসার আগে, গণভোটের রায় বাস্তবায়নসহ আপনাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন।”

এছাড়া বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করছেন না বলেও অভিযোগ করেন। বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনারা কী করতে চান? জনগণের রায় বাস্তবায়ন না করে দেশ চালানো অসম্ভব।

ইসলামকে সামনে রেখে দেশ পরিচালনা করতে পারলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সবাই একসাথে হলে ইতিহাস বলছে- দেশের মধ্যে আল্লাহর রহমতে একটা স্বর্ণের যুগ তৈরি হবে। বর্তমান ও সাবেক সরকারগুলোর নীতি আদর্শ ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি আদর্শ রয়েছে, সে নীতি আদর্শের নাম ইসলাম। ইসলামে একটি পীপিলিকার স্বাধীনতা নিশ্চয়তার গ্যারান্টি রয়েছে।

সম্মেলনে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ আল আমীন।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সহ-সভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

সমাবেশ শেষে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর। এ সময় ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচ এম হাবিবুল্লাহকে সহ-সভাপতি ও মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক করে শপথ বাক্য পাঠ করান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা