× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দাবিতে মাঠে নামছে এনসিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

পাঁচ দাবিতে মাঠে  নামছে এনসিপি

পাঁচ দফা দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে এসব কর্মসূচি পালন করবে দলটি।

দাবিগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি জানান, নির্ধারিত সময়ে পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে এ দাবি জানিয়ে আসছে। তবে দলটির কয়েকজন নেতার বিচার হলেও তা চলছে ধীরগতিতে।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বললেও এর ভিত্তি স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্লাটফর্মের সঙ্গে ঐক্য গড়তে এনসিপি আগ্রহী।

আখতার হোসেন অভিযোগ করেন, গোপালগঞ্জে থানায় হামলা, অস্ত্র লুট ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন দেশি অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ এমপি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ রাজনৈতিক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা