× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মিনিট আগে

আপডেট : ২৭ মিনিট আগে

শেখ হাসিনা। ফাইল ছবি

শেখ হাসিনা। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও  জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার আবেদনের অগ্রগতি জানতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস এই চিঠি পাঠান। এবারের চিঠির সঙ্গে শেখ হাসিনার একটি প্রত্যয়নপত্রও দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৯ নভেম্বর তারিখে পাঠানো আগের চিঠির ধারাবাহিকতায় হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। স্টিভেন পাওলেস উল্লেখ করেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে নতুন পাসপোর্ট ও এনআইডির অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে। তবে তিনি শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করছেন কি না, সে বিষয়ে নিশ্চিতকরণের প্রয়োজন রয়েছে।

এ প্রেক্ষাপটে শেখ হাসিনার পক্ষ থেকে কাজ করার একটি স্বাক্ষরিত অনুমতিপত্র চিঠির সঙ্গে যুক্ত করে বিষয়টিতে জরুরি ভিত্তিতে জবাব আশা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা