× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি পরিচয়ে নাহিদের বাসায় ঢুকে টাকা-স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মিনিট আগে

বুধবার দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছবি: সংগৃহীত

বুধবার দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসায় টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একদল ব্যক্তি বাসায় ঢুকে তল্লাশির নামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন। তবে কারা এসব জিনিস নিয়ে গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা ডিবি পরিচয়ে বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন সে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বুধবার দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরিবারের অভিযোগ অনুযায়ী, পুলিশের মূল দল বাসায় পৌঁছানোর কিছুক্ষণ আগেই ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা সেখানে প্রবেশ করেছিলেন।

গ্রেপ্তারের সময় ধারণ করা একটি ভিডিওতে নাহিদের স্ত্রী ও মেয়েকে এ অভিযোগ করতে দেখা যায়। তারা জানান, ওই ব্যক্তিরা বাসায় ঢুকে তল্লাশির পর মেয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যান।

পরিবারের অভিযোগ শুনে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুরকে বিস্ময় প্রকাশ করতে দেখা যায়। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “কারা এসেছিল, আমরা তো এখন এলাম।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা