× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে একযোগে ৫ নেতার পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে একযোগে ৫ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন। বুধবার সকালে উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন- উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।

সংবাদ সম্মেলনে আসলাম ফকির বলেন, টুঙ্গিপাড়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সুস্থ রাজনীতি করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানান ফায়েকুজ্জামান ফকির। তিনি বলেন, কেউ তাকে ভয়ভীতি দেখায়নি; এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভবিষ্যতে অন্য কোনো দলের রাজনীতিতেও যুক্ত হতে চান না তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা