× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শামীম ওসমান ও নানকের পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মিনিট আগে

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

টেলিকম ব্যবসার আড়ালে ১৯৩ কোটি ৯১ লাখ টাকা পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সঙ্গে টেলিকম ব্যবসার মাধ্যমে ২৫৯ কোটি ৬২ লাখ টাকা পাচারের অভিযোগে আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী ও সন্তানের বিরুদ্ধেও অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বুধবার সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

দুদক সূত্র জানায়, আন্তর্জাতিক কল (আইজিডব্লিউ) সেবার মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে না এনে মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচারের অভিযোগে দুই নেতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। তদন্তে শামীম ওসমানের স্ত্রী, সন্তান ও শ্যালকসহ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে ‘কে টেলিকমিউনিকেশন্স’-এর আড়ালে ১৯৩ কোটি ৯১ লাখ টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী ও সন্তানের মালিকানাধীন ‘রাতুল টেলিকম’-এর মাধ্যমে ২৫৯ কোটি ৬২ লাখ টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক।

দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ঘটনায় মোট ৪৫৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

এদিকে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে দুবাইয়ে আড়াই কোটি মার্কিন ডলার (২৫ মিলিয়ন ডলার) পাচারের অভিযোগে হাইকোর্টের নির্দেশে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ ছাড়া তার বিরুদ্ধে আট হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আরেকটি অনুসন্ধান আগে থেকেই চলমান রয়েছে বলে জানান দুদক সচিব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা