× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: বিরোধীদলীয় নেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, আক্রমণ, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুণ্ঠন হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। কয়েকদিন ধরেই সেখানে এই অবস্থা বিরাজমান। সরকারের দৃশ্যমান পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। ডিসি, এসপিকে প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? নিরীহ মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, রাষ্ট্রীয় সম্পদ, স্থাপনা রক্ষায় কী উদ্যোগ নেওয়া হয়েছে?

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু দেশপ্রেমিক নিরীহ নাগরিক রয়েছেন। তাদেরকে রক্ষা করা সরকার এবং সবার দায়িত্ব। কেউ মানুষের জীবন কেড়ে নিতে পারে না, ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। আর বসে বসে দেখার সময় নেই, এটার প্রতিকার অবশ্যই হতে হবে।

মঙ্গলবার সংসদে ১৪৭ বিধিতে গার্মেন্টসে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনায় এসব কথা বলেন শফিকুর রহমান। 

তিনি বলেন, তথ্য রয়েছে ১৯ নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতায় পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগেই ঘোষণা দিয়েছে কার কার বাড়িতে আগুন দিবে, কোথায় কোথায় আগুন দিবে, কোথায় লুটতরাজ হবে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বৈদেশিক মুদ্রার ৮০ ভাগ এ খাত থেকে আয় হয়। এই খাতে বিপর্যয় নামলে কী হবে? তা আগেও বলেছি। মালিকরা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবেন না। মালিকরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে। যদি ব্যাংক তার কিস্তি না পায় টাকার প্রবাহ বন্ধ হয়ে যাবে। কোনোভাবেই শ্রমিকদের মজুরি দিতে পারবে না। মালিক প্রতিষ্ঠান লে অফে যাবেন। এতে সেখানে বিশৃঙ্খলা, ভাঙচুর, অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। এতে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। 

শ্রমিক আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার যদি গার্মেন্টস খাতের সমস্যা সমাধানে এককভাবে ব্যর্থ হয়, তা দেশের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে।

সরকারি দল, বিরোধী দল, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের সংসদীয় টাস্কফোর্স গঠনের যে প্রস্তাব জামায়াতে এমপির নজিবুর রহমান মোমেন দেন, তা সমর্থন করেন শফিকুর রহমান। তিনি বলেন, অর্থনীতি বাঁচিয়ে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবাইকে নিয়ে একটি জাতীয় ট্রাস্ট বোর্ড গঠন করব। যারা এই আন্দোলনে বাইরে থেকে উসকানি দিচ্ছে তারা একটা বার্তা পাবে। মালিক, শ্রমিক সবার আস্থা ফিরবে। 

ভারতে বিভিন্ন খাতে সরকার শ্রমিকদের মজুরিতে সরাসরি অংশ নেয়- এ উদাহরণ দিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশের রপ্তানির ৮০ ভাগই গার্মেন্টস। ভারতে সরকার যেভাবে মজুরির দায়িত্ব নিয়েছে, বাংলাদেশে একইভাবে প্রনোদনা দেওয়া যেতে পারেন। শিল্প মালিকরা যদি উৎপাদন বৃদ্ধি করতে না পারেন, তারা যদি লাভের অঙ্কে না থাকেন, তাহলে শিল্প চলবে কেমনে? মালিক এবং শ্রমিক উভয় পক্ষকে বাঁচানো দরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা