× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার ব্যর্থতা স্বীকার করলে সহযোগিতা করবে জামায়াত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। তবে জাতীয় স্বার্থে সরকার নিজেদের ব্যর্থতা স্বীকার করে সহযোগিতা চাইলে জোটটি পাশে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন এর সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

রবিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলই সবার। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারের। অতীতেও এ ধরনের পরিস্থিতিতে তারা প্রতিবাদ জানিয়েছেন, ভবিষ্যতেও জানাবেন।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকার বারবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকার নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে জাতীয় প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলে ১১-দলীয় জোট দায়িত্ব এড়িয়ে যাবে না।

সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, এসব অপরাধ প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয়। সরকারের কার্যক্রম লোকদেখানো। অপরাধ দমনে সরকারের নিষ্ক্রিয়তার কারণে ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা উৎসাহিত হচ্ছে।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণহানির প্রসঙ্গ উল্লেখ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এ ধরনের ঘটনায় মন্ত্রীর পক্ষ থেকে যথাযথ বক্তব্য বা পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের সময় হওয়া রাজনৈতিক সমঝোতা রক্ষার বিষয়টি সরকারের অবস্থানের পেছনে কাজ করছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন এই জোট নেতা।

গত ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হামিদুর রহমান আযাদ বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণহত্যার বিচার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা