× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন : জামায়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:২৬ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৮:২৫ পিএম

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। প্রবা ফটো

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। প্রবা ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা গণতন্ত্র মানতে চায় না, তাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করবে তার দল। বুধবার (১১ জানুয়ারি) গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে দলের ঢাকা মহনগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। 

মুজিবুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে। যারা গণতন্ত্র মানতে চায় না তাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করবে জামায়াত।’ 

তিনি বলেন, ‘গণতন্ত্রকে যারা হত্যা করেছে, জনগণ তাদের সঙ্গে নেই। বরং যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায়, মানুষ এখন তাদের সঙ্গে। তাই গণদাবি মেনে নিন। মানুষের অধিকার ফিরিয়ে দিন। তাহলে শান্তি বিরাজ করবে।’ 

মুজিবুর রহমান বলেন, জামায়াতের সাবেক আমির গোলাম আযম কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার ফর্মূলা আবিষ্কার করেছেন। আওয়ামী লীগ সেই পদ্ধতির দাবিতে আন্দোলন করেছে। এমনকি সেই ফর্মুলাকে নিজেদেরও দাবি করছে। তাও যদি হয় তাহলে তা এখন কেন তারা এটি মেনে নিচ্ছে না? 

জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘হত্যা, ধর্ষণ ও সন্ত্রাস ইসলামে হারাম। আমাদের কর্মসূচি যেকোনো সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে।’

মুজিবুর রহমান বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গত ১০ ডিসেম্বর দশ দফা ঘোষণার পর অন্যায়ভাবে আটক করা হয়েছে। আমিরে জামায়াতসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করলে শান্তি আসবে। কারণ আল্লাহর আইনে কোনো ভুল নেই। কিন্তু মানুষের তৈরি আইনে ভুল আছে। আমরা দেশের ১৮ কোটি মানুষকে সুখে রাখতে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন কায়েম করতে চাই।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. রেজাউল করিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা