× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জের ঘটনা কি ভুলে গেছেন?, আসিফ মাহমুদকে রাশেদ খাঁন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, সেনাবাহিনীর এপিসিতে এনসিপি নেতা সারজিস আলম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, সেনাবাহিনীর এপিসিতে এনসিপি নেতা সারজিস আলম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান- এমন প্রসঙ্গ টেনে গোপালগঞ্জের পুরোনো ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষায় এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর এপিসিতে করে ঢাকায় ফিরতে হয়েছিল, সেই ঘটনা কি ভুলে গেছেন আসিফ মাহমুদ?

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে এনসিপির নেতাদের ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চারজন আওয়ামী লীগ সমর্থক নিহত হন এবং অনেকে আহত হন। কিন্তু বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না”।

রাশেদ খাঁন আরও লেখেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। আশা প্রকাশ করে তিনি বলেন, “শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সেই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না”।

পোস্টে আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, “দেখলাম, আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছেন যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসনাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল?”

তিনি আরও দাবি করেন, ওই সময় এনসিপির নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠিয়ে নাহিদ ইসলামদের উদ্ধারের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।

তিনি লেখেন, “সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামদের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিল”।

সবশেষ রাশেদ লেখেন, “গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামীলীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা